September 14, 2026, 4:49 am

খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 27 Time View

মাগুরার শ্রীপুরের খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব মো: আরব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ টুকু খান।

বিদ্যালয়টির সিনিয়র সহকারী শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি কে বি এম মেজবা উল আলম এবং অভিভাবক সদস্য মো: মোহন শেখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শফিক,উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমূখ।

​পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় আমন্ত্রিত প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution