October 30, 2026, 12:28 am

মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সিলেবাস পরিবর্তনের ওপর জোর শিক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : Monday, October 26, 2026
  • 8 Time View

মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মাদরাসা শিক্ষার আধুনিকায়ন বলতে পোশাকের পরিবর্তন নয়, বরং পাঠ্যক্রমকে সময়োপযোগী করে তোলাকে বোঝায়।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ১৪তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে যাওয়া জাতির জন্য কল্যাণকর হতে পারে না। ভবিষ্যতের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে যথাযথ গুরুত্ব দিতে হবে।

শিক্ষামন্ত্রীর মতে, ধর্মীয় শিক্ষার গুরুত্ব বজায় রাখার পাশাপাশি শিক্ষার পাঠ্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জন কঠিন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution