বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনো রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে ড. আবদুল মঈন খানকে সিসিইউ থেকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হতে পারে।
এর আগে বুধবার রাতে বুকে ব্যথা ও কাশির উপসর্গ নিয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
Leave a Reply