September 14, 2026, 5:01 am

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 35 Time View

বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান চিরস্মরণীয় এক গৌরবগাথা। অসংখ্য মানুষের সাহস, আত্মত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অদম্য আকাঙ্ক্ষা এই অভ্যুত্থানকে জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলকে পরিণত করেছে।

সেই গৌরবময় দিনগুলোর স্মৃতি, সংগ্রাম ও আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নবনির্মিত ❝জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞-এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এই জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি জাতির সাহস, আত্মমর্যাদা ও গণতান্ত্রিক চেতনার এক জীবন্ত দলিল। ইতিহাসের সেই অমর অধ্যায় ভবিষ্যৎ প্রজন্মকে বারবার মনে করিয়ে দেবে, মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম কখনো বৃথা যায় না।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution