September 14, 2026, 5:02 am

নাশকতা মামলায় গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 19 Time View

নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টারকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিধুলি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আব্দুল মতিন মাস্টার সিধুলি বাজারে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় অভিযুক্ত থাকায় আব্দুল মতিন মাস্টারকে সিধুলি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, গ্রেপ্তারের ঘটনায় ভিন্ন বক্তব্য দিয়েছে তার পরিবার। আব্দুল মতিন মাস্টারের স্ত্রী মোছা. সায়রা বেগম বলেন, তার স্বামী হৃদরোগে আক্রান্ত এবং তার হার্টে তিনটি রিং পরানো রয়েছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে প্রতি সপ্তাহে তাকে চিকিৎসা নিতে হয়।

তিনি দাবি করেন, তার স্বামী বাসা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা-সংক্রান্ত সরকারি দায়িত্ব পালনের বাইরে খুব কমই বাইরে যেতেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, তার স্বামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা এ পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও তিনি অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution