September 14, 2026, 5:11 am

বাংলাদেশে আইওএমের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আরআরআরসি কমিশনারের বৈঠক

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 7 Time View

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় চলমান কার্যক্রম, মাঠপর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জ এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সমন্বিত উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে আইওএম প্রতিনিধিদল চলমান সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।

আলোচনায় ভবিষ্যতেও বাংলাদেশ সরকার ও আইওএম যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় পারস্পরিক সমন্বয় আরও জোরদার করতে উভয় পক্ষ একমত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution