গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন
৭ নং ওয়ার্ডের ভাওয়ালপুর আদর্শ গ্রামের মোঃ নুরু মিয়ার বাসায় বৃহস্পতিবার রাত্র আনুমানিক ৯ টা ৩০মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় নুরু মিয়ার ছেলে রাশিদুল ইসলাম নেশায় আসক্ত।
গত বৃহস্পতিবার রাশিদুল তার বাবার কাছে নেশার টাকা দাবি করে বাবা নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে রাশিদুলের থাকার ঘরে আগুন দিয়ে ঘর থেকে পালিয়ে যায়।
উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় রাশিদুল ইসলামের বাবার চারটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
আগুন দেখে তাৎক্ষণিক মসজিদের মাইকে ঘোষণা করলে এলাকাবাসী আগুন নিভানোর জন্য উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও এলাকাবাসী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই বিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসী শুক্রবার দুপুর ১২ ঘটিকার দিকে নেশাগ্রস্থ রাশিদুল কে আটক করে এবং জয়দেবপুর থানায় রাশিদুল কে আটক এর কারণ এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য অনুরোধ করে।
রাশিদুলের বাবা-মা এবং পরিবারবর্গ শেষবারের মতো তাকে সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ করলে এলাকাবাসী তাকে মুছলেকার মাধ্যমে শেষবারের মতো সুযোগ প্রদান করে ছেড়ে দেন।
এ এসময় উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার এস আই শাহিন আলম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সচেতন যুবসমাজ ও এলাকাবাসী।
উল্লেখ থাকে যে, ভাওয়ালগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কিশোর গ্যাং এবং মাদকাসক্ত ও মাদক বিক্রেতাদের জন্য এলাকাবাসী হুমকির মুখে প্রতিনিয়ত চলাফেরা করে আসছে।