September 14, 2026, 5:11 am

রামুতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 8 Time View

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পালং সিটি কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তেলখোলা এলাকার মোজ্জাফরের ড্রাইভারের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution