September 14, 2026, 5:11 am

আমরা রাজপথ ভুলে যাইনি, প্রয়োজনে কর্মসূচি কঠোরের দিকে যাবে : প্রতিমন্ত্রী ইশরাক

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 21 Time View

দেশের প্রবীণ রাজনীতিবিদ এবং জাতীয় নেতাদের বিরুদ্ধে অশালীন তিরস্কার ও গালিগালাজ এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য চলতে থাকলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে কটু ও অশালীন বক্তব্যের প্রতিবাদে আয়োজিত এক মশাল মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি পুরান ঢাকার মালিটোলা পার্ক থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নয়াপল্টনে এসে সমাপ্ত হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে সরকারের ক্ষমতা চিরস্থায়ী নাও হতে পারে, তবে রাজপথ ও জনগণের রাজনীতিকে সবসময় হৃদয়ে ধারণ করতে হবে। জনগণের সুদৃঢ় ভিত্তি ও রাজপথের শক্তিশালী উপস্থিতিকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, কিছু বেয়াদব ব্যক্তি পরাজিত স্বৈরাচারী শক্তির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। রাজনৈতিক এই অস্থিরতায় সবচেয়ে বেশি লাভবান হবে অপসারিত স্বৈরাচারী শক্তি।

সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক হোসেন বলেন, আজ রাজপথে নামার মূল উদ্দেশ্য হলো সবাইকে মনে করিয়ে দেওয়া যে, গণতান্ত্রিক অধিকার অর্জনের পর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার সক্ষমতা এখনো হারায়নি।

সূত্র: সময়ের আলো

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution