September 14, 2026, 5:22 am

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 9 Time View

দলের অভ্যন্তরীণ চক্রান্ত, কোন্দল এবং দীর্ঘ ২০ বছরের আন্দোলন-সংগ্রামের সঠিক মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে ‘আলবিদা’ জানালেন এক সাবেক যুবদল নেতা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে মায়ের মাথায় হাত দিয়ে তওবা করে এ ঘোষণা দেন তিনি।

রাজনীতি ছাড়া ওই নেতার নাম মাহবুব আলম। তিনি ২নং গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সাল থেকে অর্থাৎ গত দুই দশক ধরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন মাহবুব আলম। দলের দুর্দিনে রাজপথে থেকে জেল-জুলুম সহ্য করলেও, সম্প্রতি নিজ দলের কর্মীদের অভ্যন্তরীণ চক্রান্ত ও সহিংসতার শিকার হয়ে তাঁকে জেল খাটতে হয় এবং সবশেষ দল থেকে বহিষ্কার করা হয়।

ক্ষোভ প্রকাশ করে সাবেক এই নেতা বলেন,
“দলের কঠিন সময়ে রক্ত ও শ্রম দিয়েছি। কিন্তু সুদিনে এসে নিজ দলের মানুষেরই চক্রান্তের শিকার হতে হলো। দীর্ঘদিনের ত্যাগের পর এমন প্রতিদান পেয়ে চরম হতাশ। তাই মায়ের সামনে তওবা করে এবং ১ মণ দুধ দিয়ে গোসল করে চিরতরে বিএনপির রাজনীতি থেকে বিদায় নিলাম।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution