মাগুরার শ্রীপুরের খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব মো: আরব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ টুকু খান।
বিদ্যালয়টির সিনিয়র সহকারী শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি কে বি এম মেজবা উল আলম এবং অভিভাবক সদস্য মো: মোহন শেখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শফিক,উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমূখ।
পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় আমন্ত্রিত প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।