September 14, 2026, 5:11 am

এক লাখ পিস ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাং আটক

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 10 Time View

কক্সবাজার থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে ইয়াবা পাচারের সময় প্রায় ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। এ ঘটনায় ৬ জন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি অস্থায়ী চেকপোস্টে অভিযান পরিচালনা করে র‍্যাব-৭। এ সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ইয়াবার চালান জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় মোটরসাইকেলযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে ইয়াবা পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ ৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বাড়ি কক্সবাজারের রামু, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে র‍্যাব।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব-৭ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution