কক্সবাজার সদর উপজেলার হাজী পাড়াস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘মাদ্রাসা মানারুল হুদা’য় শিক্ষার্থীদের পবিত্র কোরআন ও দ্বীনি শিক্ষার আনুষ্ঠানিক সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এই আয়োজনের শুরুতেই শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হাফেজ মো. তৈয়বুল্লাহ এবং সঞ্চালনা করেন হাফেজ আনোয়ার উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তা ইত্তেহাদের সহ-সভাপতি মাওলানা মুসলিম উদ্দিন। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার
কলেজের সাবেক ভিপি শহিদুল আলম বাহাদুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আখতার উদ্দিন ফারুকী, নিউজ টুডে ২৬-এর নির্বাহী সম্পাদক এবং পাওয়ার হাউস জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ নূর। বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি নৈতিক ও সৎ আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা মুসলিম উদ্দিন মাদ্রাসার নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করেন। পরবর্তীতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মধ্য দিয়েই পবিত্র ও তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।