September 14, 2026, 4:47 am

৮৪ শিক্ষার্থীর মধ্যে ৪২ জনই ফেল: চেঁচরী রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 46 Time View

পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে ঝালকাঠির কাঁঠালিয়ার ঐতিহ্যবাহী চেঁচরী রামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৪২ জনই ফেল করেছে—অর্থাৎ ফলাফলে দেখা যাচ্ছে একপর্যায়ে ৫০ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য।

শিক্ষার্থীদের এই অস্বাভাবিক খারাপ ফলাফলে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। দিন দিন এমন বিপর্যয় দেখে তারা প্রশ্ন তুলছেন—তাহলে কি চেঁচরী রামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক কার্যক্রমে ক্রমাগত অবনতি ঘটছে?

একটি বিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী ফেল করার পেছনে আসল কারণ কী, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মতে, এই বিপর্যয়ের দায় কোনো একক পক্ষের ওপর চাপানো কঠিন। আসল সমস্যা কোথায়, তা খতিয়ে দেখা জরুরি:

অভিভাবক ও সচেতন মহলের এবং এলাকাবাসীর স্পষ্ট দাবি, ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানের এমন ফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা মনে করেন, প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এর সঠিক কারণ অনুসন্ধান করা এবং শিক্ষার মান ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

অর্ধেক শিক্ষার্থী ফেল করার দায় আসলে কার—এ প্রশ্নের স্পষ্ট জবাব ও সমাধান দেখতে চান সচেতন অভিভাবক মহল

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution