September 14, 2026, 4:47 am

ম্যাজিস্ট্রেট দেখে পালালেন ডাক্তার সিলগালা মাওনা স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 63 Time View

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় তথাকথিত ‘মাওনা স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ধরা পড়ার ভয়ে তড়িঘড়ি করে পালিয়ে যান সেখানে দায়িত্বরত এক ‘ভুয়া’ ডাক্তার।

​জালিয়াতি ও কোনো বৈধ কাগজপত্র না থাকায় অবৈধ প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে।
​আজকের এই অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।

মাওনা, জৈনা বাজার, বরমীসহ শ্রীপুর উপজেলার আনাচে-কানাচে ভুয়া লাইসেন্স আর অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি ভুয়া ডাক্তার আর অপচিকিৎসার হাত থেকে সাধারণ মানুষের জীবন বাঁচাতে উপজেলার প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত এমন অভিযান চালানো দরকার মনে করে শ্রীপুর বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution