October 30, 2026, 3:03 am

*বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ*

Reporter Name
  • Update Time : Monday, September 14, 2026
  • 70 Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke)।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দুইটায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বৃটিশ হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, বৃটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম, এপিএস জাহেদুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution