শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি একনিষ্ঠ, বিশ্বস্ত ও ত্যাগী মানুষ হিসেবে আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ দলের জন্যই সারাজীবন দিয়ে গেছেন।
মইন- ফখরুদ্দিনের সেনা শাসন থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিষ্ট এর ১৭ বছর হামলা- মামলা জেল -জুলুমেই প্রতিটা মুহূর্তে কেটেছে, অসুস্থতার সময় জেলখানায় কোন সুচিকিৎসা পাননি বরং চিকিৎসার নামে অপ-চিকিৎসার করুন পরিণতি ভোগ করছেন বর্তমানে। যে মানুষটার বলিষ্ঠ নেতৃত্বে অবিভক্ত ঢাকা মহানগর হয়েছিল বিএনপির দুর্গ, যার নেতৃত্বে মিছিলে কাঁপতো ঢাকার রাজপথ। প্রতিটা মুহূর্ত যিনি ভেবেছেন ঢাকার সবচেয়ে অবহেলিত অঞ্চল ডেমরা, শ্যামপুর, যাত্রাবাড়ী, কদমতলী অঞ্চলের মানুষের কথা। স্কুল- কলেজ রাস্তা-ঘাটসহ অবকাঠামোর উন্নয়ন করে যিনি এই অঞ্চলকে শহরে রূপান্তরিত করেছিলেন। আজ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে। আল্লাহ পাক যেন তার প্রতিটি ভালো কাজের বদলা হিসেবে তাকে দ্রুততম সময় সুস্থ করে দেন। এই অঞ্চলের প্রতিটা মানুষ আমরা হৃদয়ের অন্তস্থল থেকে প্রিয় মানুষটার সুস্হতার জন্য দোয়া করি। জনাব আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ কে মহান আল্লাহ পাক যেনো পরিপূর্ণ শেফা দিয়ে তাকে দীর্ঘ হায়াতের জিন্দেগি দান করেন 🤲 আমীন
Leave a Reply