October 30, 2026, 2:15 am

**সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক**

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 30 Time View

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার রাতে দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের কঠিন সময়ে সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করে তিনি নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশ ও দলের জন্য সালাহউদ্দিন আহমেদের অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা দলের জন্য বড় ধরনের ক্ষতি।

এ ছাড়া মরহুমের পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য লাভ করেন, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution