October 30, 2026, 3:03 am

বায়ুদূষণে বিশ্বের তৃতীয় অবস্থানে ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর**

Reporter Name
  • Update Time : Friday, October 16, 2026
  • 25 Time View

ছুটির দিনেও স্বস্তি নেই রাজধানীবাসীর। বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।

শুক্রবার সকাল ৯টা ৩২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সূচকে এ চিত্র উঠে আসে।

সূচক অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ১৭৯। এই স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ফলে রাজধানীর বাসিন্দাদের জন্য বায়ুদূষণ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

অন্যদিকে, সিঙ্গাপুরের বায়ুদূষণের স্কোর ছিল ২৪৫, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। ৩০০-এর বেশি স্কোর হলে পরিস্থিতিকে বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে, ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর দীর্ঘদিনের বায়ুদূষণকে দেশের জন্য লজ্জার বিষয় উল্লেখ করে পরিবেশ ও বন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ কমাতে দূষণের উৎস নিয়ন্ত্রণ, নির্মাণকাজের ধুলাবালি কমানো এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ।

রাজধানীর বায়ুর মান উন্নত করতে কার্যকর পদক্ষেপ কতটা নেওয়া হচ্ছে, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution