October 30, 2026, 1:20 am

*২০২৬-২০২৮ মেয়াদে মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা*

Reporter Name
  • Update Time : Monday, October 19, 2026
  • 61 Time View

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য গঠিত ৫১ সদস্যের এ কমিটি সোমবার (১৯ অক্টোবর) ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আলী আজম। সাধারণ সম্পাদক হয়েছেন মো. শিপন বকাউল। সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে ৭ জন সহ-সভাপতি রয়েছেন। তারা হলেন- মো. মনিরুজ্জামান মোসলেম, সৌমেন্দ্র সাহা সমীর, রুস্তম পালোয়ান বাবু, রফিকুল ইসলাম রফিক, আব্দুল আল বাবুল, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. বাবুল মিয়া।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সজল হোসেন খান সুজনকে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওবায়দুল হক, মো. হাসান দেওয়ান, নুরুল ইসলাম নুরুল, মো. নাইম রহমান, হাজী আনোয়ার হোসেন মণ্ডল, মো. ইসলাম খান ও হাবিবুর রহমান হাবিব (খ)।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকায় মো. যুবরাজ সরকার, খুলনায় আবু দাউদ মোল্লা, বরিশালে মো. তৌহিদুল ইসলাম জুয়েল, রংপুরে মো. গোলাপ হোসেন এবং ফরিদপুরে মো. মজিবুর রহমান মৃধার নাম ঘোষণা করা হয়। সহ-ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. কালাম হোসেন এবং ফরিদপুরের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিলন মিয়া।

অন্যান্য পদে দপ্তর সম্পাদক মো. শাহাবুব হোসেন মুন্না, সহ-দপ্তর সম্পাদক মো. শফিকুর রহমান, প্রচার সম্পাদক বিল্লাল মণ্ডল, সহ-প্রচার সম্পাদক স্বপন মিয়া, অর্থবিষয়ক সম্পাদক মো. ইউনুস আলী এবং কোষাধ্যক্ষ মো. মাসুদ হাসান সাগরকে রাখা হয়েছে।

এছাড়া কৃষি, স্বাস্থ্য, যুব, সড়ক ও যোগাযোগ, মহিলা, ক্রীড়া, বন ও পরিবেশ এবং নৌ ও পরিবহন বিষয়ক সম্পাদক পদেও দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আরও ১ জনের নাম তালিকায় রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution