সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে তিন দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
এনসিপির ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ কর্তৃত্ববাদী আইন বাতিল।
এ সময় বর্তমান সরকার আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব দাবির সমর্থনে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
Leave a Reply