September 14, 2026, 5:11 am

চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 7 Time View

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী মো: দিদারুল আলম (৪৭)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত দিদারুল আলম হাটহাজারীর পূর্ব দেওয়াননগর এলাকার হামিদ আলী বাড়ির মৃত আবদুল মোনাফের পুত্র।

জানা যায়, গত ১০ জুলাই শুক্রবার সকালের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ খলিফাপাড়ার নুরুল ইসলামের পুত্র দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক নুরুল আজিম প্রকাশ আজম (৪০) তার বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে গেলে দুই ব্যক্তির সাথে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আজমকে কুপিয়ে হত্যা করে।এ ঘটনায় নিহত আজমের স্ত্রী রাজু আকতার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ১৪।গ্রেফতারকৃত মো.দিদারুল আলম প্রকাশ দিদার ওই মামলার প্রধান আসামি ছিলো। মামলা দায়েরের পর থেকে সে এতোদিন আত্নগোপনে ছিলো।এর আগে হাটহাজারী ও নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামি মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল (৩০) ও মো.আলী আকবর (৫৫) কে গ্রেফতার করেছিলো পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো.তারেক আজিজ গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution