October 30, 2026, 2:17 am

জাইমা রহমানের ব্যক্তিগত অর্জনকেও গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রদূত মুশফিকুলের

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 22 Time View

ঢাকা: ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে গণমাধ্যমের আগ্রহ স্বাভাবিক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। একই সঙ্গে পারিবারিক পরিচয়ের বাইরে তাঁর নিজস্ব যোগ্যতা, শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা ও অর্জনকে যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মুশফিকুল ফজল আনসারীর মতে, জাইমা রহমানের পারিবারিক পরিচয়ের কারণে তাঁকে ঘিরে দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক মহল ও গণমাধ্যমের আগ্রহ থাকা অস্বাভাবিক নয়। তবে তাঁর পরিচয়কে শুধু পারিবারিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত সাফল্য ও পেশাগত দক্ষতার বিষয়গুলোও সামনে আনা প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, জনপরিসরে পরিচিত একজন ব্যক্তির কর্মস্থল, পেশাগত কর্মকাণ্ড, যোগাযোগ ও ভূমিকা নিয়ে সংবাদ প্রকাশ কিংবা আলোচনা-সমালোচনা হওয়া স্বাভাবিক। জাইমা রহমানকে নিয়েও গণমাধ্যমে প্রতিবেদন ও সাক্ষাৎকার প্রকাশের বিষয়টি সেই স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

তবে এসব আলোচনার ক্ষেত্রে তাঁর নিজস্ব শিক্ষা, মেধা, অভিজ্ঞতা ও পেশাগত অর্জন যেন যথাযথভাবে তুলে ধরা হয়, সে বিষয়েও গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution