September 14, 2026, 5:01 am

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভায় অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 9 Time View

০৫ আগস্ট ২০২৬ খ্রি. জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) জনাব আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেল হক সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

পরবর্তীতে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution