September 14, 2026, 5:01 am

জুলাই স্মরণে শহীদ ওয়াসিমের কবরে শ্রদ্ধায় পেকুয়া উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 8 Time View

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়া উপজেলার সন্তান ওয়াসিম আকরামের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেছে পেকুয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

বুধবার (৫ আগষ্ট) সকালে উপজেলার মেহেরনামা মোরার পাড়া এলাকায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা রমিজ আহমদ। পরে তাঁরা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারান এবং চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিতি লাভ করেন পেকুয়ার ওয়াসিম আকরাম।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে শহীদ ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution