দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ৩৬৪ জনের মাঝে জিআর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার( ৪ আগস্ট)-সকাল ১১ঘটিকায় জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ উপজেলা মডেল মসজিদে এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাখা হয় শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ আসলাম। সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
পৌরবিএনপির সাধারন সম্পাদক কে. এম কামরুজ্জামান মিলন তিনি তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি আর বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানবিক সহায়তা বিতরণ করা হচ্ছে, যাতে অসহায় মানুষ দ্রুত উপকৃত হতে পারেন।
উপস্থিত ছিলেন, বিএনপির জাজিরা উপজেলা সভাপতি বজলুর রশিদ শিকদার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে মানবিক সহায়তা হিসেবে প্যান কার্ডের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়।