October 30, 2026, 2:17 am

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনের মার্কেটে আগুন, কাজ করছে ৫ ইউনিট

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026
  • 21 Time View

ঢাকা প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাততলা ভবনটির ষষ্ঠ তলায় অবস্থিত একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে, ফলে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রমে কর্মীদের বেগ পেতে হচ্ছে।

এ ঘটনায় আগুন লাগার সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution