September 14, 2026, 4:49 am

প্রধানমন্ত্রীর সভা ঘিরে চট্টগ্রামে ডেলিগেট কার্ড নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ ও হতাশা

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 15 Time View

চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে  ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে আয়োজিত সাংগঠনিক সভাকে কেন্দ্র করে ডেলিগেট কার্ড বিতরণ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা, হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎জানা গেছে, কার্ড প্রাপ্তির বিষয়টি নিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে সারাদিন ধরেই অসন্তোষ লক্ষ্য করা যায়। অনেকেই তাদের প্রত্যাশা অনুযায়ী অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন।

‎দলীয় সূত্রে জানা যায়, এমন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বা নীতিনির্ধারণী সভায় কারা অংশগ্রহণ করবেন, সে বিষয়ে দলীয় ফোরামে যথাযথ আলোচনা ও যাচাই-বাছাই থাকা অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ের কর্মীদের বাদ দেওয়া কিংবা দীর্ঘদিন ধরে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করা হলে সংগঠনের ভেতরে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত দিয়েছেন অনেকে।

‎নেতাকর্মীদের একাংশের দাবি, কেবল লোকদেখানো বা সুবিধাভোগী নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

‎তারা আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা দলীয় দায়িত্বের অংশ। এ ধরনের নেতাকর্মীদের গুরুত্ব না দিলে সংগঠনের ভিত দুর্বল হয়ে যেতে পারে।

‎এ বিষয়ে দলীয় উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে নেতাকর্মীরা বলেন, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করতে হবে।

‎উল্লেখ থাকে যে, প্রধানমন্ত্রী কক্সবাজার, বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি সফর শেষ করে পরবর্তীতে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত উক্ত সভায় যোগদান করবেন।

‎সবশেষে তারা উল্লেখ করেন, সবার আগে দেশ, তারপর দল ও সংগঠন—এই নীতিকে সামনে রেখেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution