September 14, 2026, 4:49 am

রোববার চট্টগ্রামে আসবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 17 Time View

আগামী রোববার ১ দিনের সফরে চট্টগ্রামে আসবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান৷

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামে পৌছবেন। এবং সফর কালে তিনি ফটিকছড়ি, বাঁশখালী ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করবেন।
এরপর চট্টগ্রাম মহানগর বিএনপি, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

পরে হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সাংসদ সরোয়ার আলমগীর বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে রিসিভ করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে সবার মাঝে প্রাণচাঞ্চল্যতা বিরাজ করছে, ফটিকছড়ি সেজেছে উৎসবের রঙে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution