September 14, 2026, 5:02 am

মাত্র ৬ মাসে কুরআনে হাফেজা ৯ বছরের জান্নাতুল নাঈম! এলাকায় আনন্দের বন্যা

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 18 Time View

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাত্র ৬ মাসে পবিত্র কুরআন শরীফ সম্পূর্ণ হেফজ (মুখস্থ) করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ৯ বছরের শিশু কন্যা জান্নাতুল নাঈম ইক্বরা। সে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাজলির বাপের চর এলাকার বাসিন্দা হাফেজ শাহেদুল ইসলামের কন্যা। তার এই অসাধারণ সাফল্যে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

জান্নাতুল নাঈমের এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টায় শাহারবিল ইউনিয়নের পরিষদ পাড়া এলাকায় অবস্থিত ‘ইক্বরা আদর্শ মহিলা হিফজ মাদ্রাসা’ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।রামপুর ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আবদুল গনি হুজুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বিন হযরত মাওলানা আশরাফুল মোস্তফা বিন নুরী,উপস্থিত ছিলেন ডাক্তার আবদুস সামাদ,মাওলানা রিদুয়ান সাইফি,হাফেজ মাসুমুল হাকিম।

জান্নাতুল নাঈমের বাবা শাহেদুল ইসলাম নিজেও একজন হাফেজে কুরআন। মেয়ের এই অর্জনে আবেগাপ্লুত হয়ে তিনি জানান, “মেয়ের এই সাফল্যে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সে এত অল্প সময়ে কুরআন বুকে ধারণ করবে তা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

ইক্বরা আদর্শ মহিলা হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ শাকের উল্লাহ আসাদ জানান, জান্নাতুল নাঈম অত্যন্ত মেধাবী। তার একাগ্রতা ও শিক্ষকদের নিবিড় পরিচর্যা মাত্র ৬ মাসে তাকে এই গৌরব এনে দিয়েছে। তিনি আরও জানান, বর্তমানে এই মাদ্রাসায় ৩২ জন ছাত্রী হিফজ বিভাগে অধ্যয়নরত রয়েছে।অত্র মাদ্রাসার উন্নয়নের জন্য সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।

স্থানীয় এলাকাবাসীরা জানান, ৯ বছরের একটি শিশুর মাত্র ৬ মাসে পুরো কুরআন মুখস্থ করা চকরিয়াবাসীর জন্য এক বড় নেয়ামত ও অনুপ্রেরণা। তারা শিশুটির উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution