September 14, 2026, 5:00 am

রাঙামাটিতে হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৪’শ  সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 9 Time View

পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অগ্রযাত্রায় সহায়তা করতে রাঙামাটির রিজার্ভ বাজারে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক উপকরণ তুলে দিয়েছে হাসানাহ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে হাসানাহ ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এমন মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসে শিক্ষাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আয়োজকরা জানান, শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। তাই পাহাড়ি অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও বলা হয়, মহৎ এই উদ্যোগে সমাজের যে কারও সামান্য অংশগ্রহণও হতে পারে একটি অনন্য সাদাকায়ে জারিয়াহ। একটি শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে তার আলোকিত ভবিষ্যৎ গঠনে সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution