October 30, 2026, 2:17 am

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শোক

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2026
  • 21 Time View

সাবেক উপমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, আব্দুল হাই ছিলেন একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। দেশ ও মানুষের কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং মুন্সিগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল হাই বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution