October 30, 2026, 2:17 am

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোক

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 18 Time View

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।

মঙ্গলবার রাতে দলের ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোকবার্তা জানান।

এর আগে, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই সংসদ সদস্য।

শোকবার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এবং সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution