September 14, 2026, 5:15 am

লোহাগাড়ায় ইয়াবা পাচারকারী চক্রের ৪ সদস্য আটক 

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 11 Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় নারীসহ চারজন ইয়াবা পাচারকারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার(১আগস্ট ) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।

আটককৃতদের নাম হল যথাক্রমে পলাশ মাহমুদ(৩৬),মোঃ সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ`র নেতৃত্বে এসআই গৌবিন্দ চন্দ দাস ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে প্রাইভেট কারে (যাহার রেজিঃ নং- ঢাকা- মেট্টো- গ-৩১-৪৮৬৩) তে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ইয়াবা জব্দ করে এবং চারজনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান,থানা পুলিশের টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এলাকায় মহিলাসহ চারজনকে ১৪হাজার ইয়াবাসহ জব্দ করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং তাদেরকে আগামীকাল রোববার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution