September 14, 2026, 5:15 am

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 11 Time View

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় কটিয়াদী হাসপাতাল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।

গণমিছিলে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের স্মরণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং বিভিন্ন জনদাবি সম্বলিত স্লোগান দেন।

মিছিল শেষে কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমীর সাইদুল হক (বিএসসি), সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল এবং আসন্ন কটিয়াদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আফজাল হোসেন জুয়েল।

বক্তারা তাঁদের বক্তব্যে গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution