September 14, 2026, 5:21 am

মিতিঙ্গাছড়ি মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সড়ক ঝুঁকিপূর্ণ, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে দ্রুত সংস্কারের দাবি

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 9 Time View

রাঙামাটির কাউখালী উপজেলার মিতিঙ্গাছড়ি মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার প্রধান সড়কের একটি সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক ভেঙে ও দেবে যাওয়ায় চরম দুর্ভোগ ও ঝুঁকির মধ্যে চলাচল করছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি নির্মিত থাকলেও এর সঙ্গে সংযোগ সড়ক যথাযথভাবে নির্মাণ করা হয়নি। সম্প্রতি অল্প কিছু মাটি দিয়ে সেতুর দুই পাশ ভরাট করা হলেও বৃষ্টি ও যান চলাচলের কারণে সেই মাটি সরে গিয়ে আবারও বড় ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে।

প্রতিদিন শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে এই পথ ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করছে। সামান্য অসাবধানতা বা বৃষ্টির সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী দ্রুত সেতুর দুই পাশের সংযোগ সড়ক টেকসইভাবে সংস্কার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution