September 14, 2026, 5:20 am

ঝালকাঠির কাঠালিয়ায় শৌজালিয়ায় জেলেদের তালিকা হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 10 Time View

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫ নং শৌজালিয়া ইউনিয়নে প্রকৃত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে নিবন্ধিত মৎস্যজীবীদের তালিকা হালনাগাদ করা হয়েছে। এ উপলক্ষে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

​মৎস্যজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জানাবা নাহিদা আক্তার।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব জালালুর রহমান আকন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আক্তার হোসেন নিজাম মীরবহর।

​এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জনাব হাসিব ভুট্রো, মৎস্য ফিল্ড অফিসার জনাব নাছির উদ্দিন, ইউপি প্যানেল চেয়ারম্যান জনাব সিরাজ হাং এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা মৎস্যজীবীদের সুযোগ-সুবিধা এবং সরকারি নিবন্ধনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution