September 14, 2026, 5:21 am

দিনদুপুরে টিনের চাল কেটে বসতঘরে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 9 Time View

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরপাড়া এলাকায় দিনদুপুরে টিনের চাল কেটে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বসতঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। এ সময় পুলিশ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে সহমর্মিতা প্রকাশ করে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেয়।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution