September 14, 2026, 5:20 am

উখিয়ায় ৫ই আগস্টের গণমিছিল সফল করতে বিএনপির তৃণমূল পর্যায়ের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 9 Time View

আগামী ৫ই আগস্টের ঘোষিত গণমিছিল কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিটি প্রশাসনিক ইউনিয়ন ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

উখিয়া উপজেলার রাজাপালং, পালংখালী, রত্নাপালং, হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সমন্বয়ে এ প্রস্তুতি সভাগুলো অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের শীর্ষ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, ৫ই আগস্টের গণমিছিলকে সফল করতে উখিয়া বিএনপির প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধ। সাধারণ জনগণকে সাথে নিয়ে এই কর্মসূচিকে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ ও মিছিলে পরিণত করতে তৃণমূলে ব্যাপক জনমত গঠন করা হয়েছে। রাজপথের এই কর্মসূচি সফল করতে দলের প্রত্যেক স্তরের নেতা-কর্মীদের সর্বাত্মক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

সভাগুলোতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় সর্বস্তরের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা আশা প্রকাশ করেন, আগামী ৫ই আগস্ট উখিয়ার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে গণমিছিলটি সফল ও সার্থক হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution