September 14, 2026, 5:21 am

কাউখালী থানার তৎপরতায় ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার, প্রকৃত মালিকের হাতে হস্তান্তর

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 9 Time View

রাঙামাটির কাউখালী থানার দ্রুত ও কার্যকর পদক্ষেপে ভুল মোবাইল নম্বরে পাঠানো নগদের ৩৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

কাউখালী থানার জিডি নং-৯৫, তারিখ ০৩ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে আবেদনকারী জনাব মো. ইব্রাহিম অভিযোগ করেন যে, ভুলবশত নগদের ৩৮,৭০০ টাকা অন্য একটি মোবাইল নম্বরে চলে যায়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর নির্দেশনায় এএসআই মো. আনোয়ার হোসেনকে টাকা উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত পরিচালনা করে একই দিন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকার বাসিন্দা জনৈক মুজিবুর রহমানের নিকট থেকে ৩৮,৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অর্থ যথাযথ প্রক্রিয়ায় আবেদনকারী মো. ইব্রাহিমের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

কাউখালী থানার এ সফল উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশি সেবার কার্যকারিতার আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution