September 14, 2026, 5:10 am

কোটবাজারে জামায়াত ও ১১ দলের গণমিছিল এবং পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 10 Time View

উখিয়ার কোটবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের যৌথ উদ্যোগে ৫ আগস্ট উপলক্ষে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি কোটবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লব দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে এই ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, রাজপথের এই ঐক্যই জনগণের শক্তির মূল ভিত্তি। শোষণের বিরুদ্ধে ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে যেকোনো ত্যাগ স্বীকারে নেতৃত্ব ও সাধারণ জনগণ প্রস্তুত রয়েছে।

কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা ভবিষ্যতে যেকোনো গণদাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution