জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শ্রদ্ধা র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের নির্দেশনায় বুধবার (৫ আগস্ট) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চন্দনাইশ উপজেলা বিএনপি, চন্দনাইশ পৌরসভা বিএনপি, দোহাজারী পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেট থেকে র্যালিটি শুরু হয়। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র্যালির সমাপ্তি ঘটে।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন আবদুল মাবুদ মাহাবুব, কামাল উদ্দিন, আরিফুল ইসলাম মারুফ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, সিরাজুল মোস্তফা, সিরাজুল ইসলাম, হারুন সওদাগর, রিয়াজ মাস্টার, সেলিম উদ্দিন, মজিদ শাহ, জাবের হোসেন চুনচু, আবু বক্কর, আল মাহমুদ হিরু, নুরুল কবির, মীর মহি উদ্দিন, তরিকুল ইসলাম টুটুল, আজম খান, নেছার উদ্দিন, শহিদুল ইসলাম, রবিউল হোসেন ছোটন, জয়নাল আবেদিন, মোনায়েম খান, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, জারুল্লাহ, আইনুল হুদা, ইসহাক সওদাগর, মোজাম্মেল, নাছির সিকদার, আবদুর রহমান, মহি উদ্দিন, ইসমাইল সওদাগর, মিজানুর রহমান, আবদুল আজিজ, কামাল ফারভেজ, আহমুদু, নাসির উদ্দিন, বোরহান উদ্দিন, হাশেম, মুরাদ, জয়নাল, সরওয়ার, সুমন, মনজুর মোহাম্মদ, ফরিদুল আলম, মোরশেদ, ইকবাল, বাবুল, শাহাজাহান, জাগির, নাছির, আলমগীরসহ ছাত্রদল নেতা আরফান, শাকিব, আবির, তানভীর ও ইরফান প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে মহান জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।