আজ বোয়ালখালীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবছার-এর কবর জিয়ারত করে তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি শহীদের রক্ত, আহতদের অসীম ত্যাগ এবং স্বাধীনতা ও ন্যায়বিচারের স্বপ্নে রাজপথে নেমে আসা প্রতিটি ছাত্র-জনতার অবদান আমাদের জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।
গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে। বিনম্র সালাম জানাই সকল আহত ও অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে।
তাঁদের সাহস, ত্যাগ ও আত্মোৎসর্গের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।
আল্লাহ তাআলা সকল শহীদকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের পূর্ণ সুস্থতা দান করুন এবং আমাদেরকে তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় অবিচল থাকার তাওফিক দান করুন।