September 14, 2026, 5:10 am

ভান্ডারিয়া থেকে রাজাপুরের সাবেক ছাত্রলীগ সভাপতি খান রেজবি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 9 Time View

ঝালকাঠির রাজাপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের নেতা খান রেজবি সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ সূত্রে জানা যায়, খান রেজবি সাব্বিরের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে বা পলাতক ছিলেন। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চরখালি ফেরিঘাট এলাকায় তার অবস্থানের বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

​এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution