September 14, 2026, 5:01 am

কলকাতায় আজ থেকে শুরু হয়েছে ঘুটিয়াশরিফের পবিত্র উরুস মোবারক

Reporter Name
  • Update Time : Monday, August 3, 2026
  • 11 Time View

প্রতিবছর এর ন্যায় এই বছরও ১৭,ই শ্রাবণ থেকে শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এর অধীনে পবিত্র ঘুটিয়া শরিফ মাজার পাকের উরুস মোবারক।

এই উরুস মোবারক উপলক্ষে প্রতিবছর প্রায় কয়েক লাখ মানুষ হাজির হয় তাদের প্রিয় পীর হজরত শাহ সুফি আল্লামা পীর মোবারাক আলীর পবিত্র উরুস পাক।এই উরুস মোবারক উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি কয়েক লাখ মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ তাদের বিভিন্ন বাসনা নিয়ে মাজার পাকের জেয়ারতে শামিল হন।

অনেকেই তাদের মনের বাসনা পূর্ণতা এবং পুত্র সন্তান ও অন্যান্য সমস্যার সমাধান নিয়ে দোয়া চাইতে হাজির হয়। এবং কথিত আছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৎকালীন জমিদার একটি মামলায় জড়িয়ে যায়। এবং চৌধুরী বাবু তৎকালীন পীর হজরত শাহ সুফি আল্লামা পীর মোবারাক আলীর স্মরনাপন্ন হয়।

এবং পীরের দোয়ায় তিনি মুক্তি পান। সেখান থেকে প্রতিবছর ন্যায় প্রতিবছর উরুস মোবারক পালিত হয়। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৎকালীন চৌধুরী বাবুদের তৎপরতায় এই অনুষ্ঠানটি শুরু হয়। প্রতিবছর ন্যায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বারুইপুর জেলা পুলিশের পক্ষ সবধরনের সহযোগিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution